২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি-জামায়াত চায় না শান্তিচুক্তি বাস্তবায়ন হোক'

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার দাবি করেছেন, শান্তিচুক্তি বাস্তবায়ন হোক তা বিএনপি-জামায়াত চায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার দাবি করেছেন, শান্তিচুক্তি বাস্তবায়ন হোক তা বিএনপি-জামায়াত চায় না। পাহাড়ে অশান্তির জন্য ওই দুই দলকে দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিকাল ৫টা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দীপংকর তালুকদার বলেন, "পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির জন্য একটা রাজনৈতিক শক্তি রয়েছে। এটা হচ্ছে বিএনপি-জামায়াত। তারা চায় না শান্তিচুক্তি বাস্তবায়ন হোক। তারা অশান্তি জিইয়ে রেখে একটি সুযোগ খোঁজে। "অনেকে বলে এখানে যেসব ঘটনা ঘটে তা চুক্তি বাস্তবায়নের কারণে ঘটছে। আসলে তা হয় অভ্যন্তরীণ দলগুলোর কোন্দলে। জনসংহতি সমিতির এক সময়ের প্রধানও অভ্যন্তরীণ কোন্দলে মারা গেছেন।" মমতাজ বেগমের লিখিত প্রশ্নের জবাবে দীপংকর তালুকদার জানান, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদনের পর থেকে তৎকালীন সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের কাজ করেছে। ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার চুক্তির অনেকগুলো ধারা বাস্তবায়ন করেছে। "সরকার পরিবর্তনের পর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে এ চুক্তি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। বরং বাস্তবায়নের ক্ষেত্রে নানারকম বাধা সৃষ্টি করেছে।" দীপংকর বলেন, পার্বত্য চট্টগ্রামের অসন্তোষের মূল কারণ ভূমি সমস্যা। যে কারণে শান্তি চুক্তির অন্যতম শর্ত হলো ভূমি বিরোধ নিষ্পত্তি। ভূমি কমিশন আইন সংশোধনের মাধ্যমে এ বিরোধ নিষ্পত্তির কাজ সহজতর হবে। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, শান্তিচুক্তি বিঘি