কিশোরগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কর্মী-সমর্থকদের নিয়ে মহড়া চালানোর জন্য কিশোরগঞ্জের তাড়াইলে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রতন কয়েকশ সমর্থকের মিছিল নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে যান।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রতনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে এ ধরনের বিধি আর না ভাঙার প্রতিশ্র"তি দিয়ে মনোনয়নপত্র জমা দেন রতন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24