২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ায় শান্তিপূর্ণ হরতাল

নির্বাচনী সংঘাতে এক যুবদলকর্মী নিহত হওয়ার প্রতিবাদে পাবনার বেড়া উপজেলায় বিএনপির ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

পাবনা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী সংঘাতে এক যুবদলকর্মী নিহত হওয়ার প্রতিবাদে পাবনার বেড়া উপজেলায় বিএনপির ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবারের এ হরতালের সময় উপজেলা সদরের দোকানপাটের অধিকাংশই বন্ধ ছিলো। তবে বাস, রিকসা ও অন্যান্য যানবাহন চলেছে। যে এলাকায় যুবদলকর্মী ওসমান গণি গামা নিহত হন, সে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে সব প্রতিষ্ঠান বন্ধ ছিলো। সেখানে বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ করে। মঙ্গলবার রাতে ওই ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহত হন গামা (৩০)। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল ডাকে উপজেলা বিএনপি। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর চাঁদ জয়লাভ করেন। তার অভিযোগ, পরাজিত প্রার্থী আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের সমর্থকদের গুলিতে গামা নিহত হন। বেড়া থানার ওসি জিল্ল