২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দিরা গান্ধীর নামে সড়কের নামকরণের ভাবনা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকাকে সম্মান জানাতে তার নামে রাজধানীর একটি সড়কের নামকরণের পরিকল্পনা করছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকাকে সম্মান জানাতে তার নামে রাজধানীর একটি সড়কের নামকরণের পরিকল্পনা করছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বুধবার সাংবাদিকদের বলেন, "তার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব আছে। এটা যৌক্তিক।" পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের সম্মাননা জানাতে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন দীপু মনি। তিনি বলেন, "সরকারের অনুমোদন পাওয়ার পর ঢাকা সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে আমরা অনুরোধ করবো।" "মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের ভূমিকা চিহ্নিত করার কাজ আগামী ১৫ জুলাই নাগাদ শেষ হবে বলে আশা করছি। তারপর তাদের হাতে সম্মননা তুলে দেওয়ার একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।" মন্ত্রী বলেন, "পাঁচ শতাধিক বিদেশি নাগরিকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছি।" কমিটির কয়েকজন সদস্য ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখা বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন বলে জানান তিনি। গত ৩ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ অবদান ছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার এ বিষয়টি উল্লেখ করেছেন। এ কারণে সরকার ইন্দিরা গান্ধীর নামে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের পরিকল্পনা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৭৫৪ ঘ.