২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জ উপজেলার সব ফলাফল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

সিরাজগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ বুধবার সাংবাদিকদের জানান, নয় জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা হলেন-ধানগড়া ইউনিয়নে ফিরোজ উদ্দিন, সোনাখাড়া ইউনিয়নে আমজাদ হোসেন ছানা, পাঙ্গাসীতে আব্দুস ছালাম, বর্মগাছায় নাসির উদ্দিন নাজির, ধামাইনগরে রেজাউল করিম রেজা, চান্দাইকোনোয় স্বপন কুমার দাস, গুড়কা ইউনিয়নে হারুন-অর-রশিদ শাহীন, নলকায় আবু বকর সিদ্দিক, ধুবরি ইউনিয়নে নাজমূল হোসেন তালুকদার শাহজাদা। মঙ্গলবার থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৩২ ঘ.