২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১০ জনের সাজা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

কিশোরগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বৌলাই ইউনিয়নে নির্বাচন চলাকালে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ হাক্কানী জেল ও জরিমানার এসব আদেশ দেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে সদর উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ভোট চলাকালে বৌলাই ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। পরে বিচারক তাদের জেল ও জরিমানা করে। জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটারের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১৩১ জন। জেলা পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৪ ঘ.