২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন: প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছে কমিটি

সংবিধান সংশোধনের সুপারিশ চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে সংসদীয় বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের সুপারিশ চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে সংসদীয় বিশেষ কমিটি। সোমবার বিকাল সোয়া ৪টায় সংসদ ভবনে সংসদ নেতার কক্ষে এই বৈঠক শুরু হয়। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত গত ২৮ মে জানান, তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারো বৈঠক করবেন। সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদের চলতি অধিবেশনেই বিল আকারে উপস্থাপন করা হবে। সুরঞ্জিত জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিশেষ কমিটির সদস্যরা আরেকটি বৈঠক করে সংসদে উত্থাপনের জন্য প্রতিবেদন চূড়ান্ত করবে। সংবিধান সংশোধনে গত বছর ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে এই সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সরকার। কমিটির সদস্যরা নিজেদের মতামত গুছিয়ে কাজের অগ্রগতি জানানোর জন্য গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এরপর সংসদে প্রতিনিধিত্বকারী দল, সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী, বিশিষ্টজন ও সম্পাদকদের মতামত নেয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৬৩৭ ঘ.