২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন মঙ্গলবার

খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ওপর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ওপর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিরোধী দলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিরোধী দলীয় নেতার সফরের ওপর এই সংবাদ সম্মেলন হবে। তার সঙ্গে সফরসঙ্গীরা এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। রোববার বিকালে খালেদা জিয়া দেশে ফেরেন। খালেদা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে গত ১৪ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি 'সিনেট' বিশেষ সম্মাননা দেওয়ায় বিমান বন্দরের বাইরে খালেদাকে সংবর্ধনা দেয় বিএনপি। সফরে খালেদা জিয়া ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেন, কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলিসহ চার কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করেন। এর আগে লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেন খালেদা। তিন বছর পর তাদের দেখা হয়। এছাড়া যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও মত বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫২৬ ঘ.