২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাষ্ট্রধর্ম বাদ দিতে রাজপথে আন্দোলন লাগবে'

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাজপথে আন্দোলন গড়ে তোলা গেলে সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দেওয়া এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাজপথে আন্দোলন গড়ে তোলা গেলে সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দেওয়া এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি অভিযোগ করেন অনেকেই সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার কথা বললেও বাস্তবে সবাই নিজেদেরকে বাঁচিয়ে চলে। বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়াসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সুরঞ্জিতের নাম ঘোষণার আগে অনুষ্ঠানের মডারেটর ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটর্জি বলেন, "বাংলাদেশে রাষ্ট্রধর্ম থাকবে কি-না তা এখন সুরঞ্জিতের হাতে।" বক্তব্য দিতে এসে সুরঞ্জিত বলেন, "সবাই নিজেদেরকে বাঁচিয়ে চলে। সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দিতে আজ যে সংবিধান বিশেষজ্ঞরা কথা বলেন, আইনজীবী হিসাবে কোর্টের সামনে গিয়ে কিন্তু তারা সেই কথাটি সাহসের সঙ্গে বলতে পারেন নাই। "এরা আজ বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। অথচ এর কোনটিই তিনি নিয়ে আসেন নাই।" বর্তমান সময়কে কঠিন সময় উল্লেখ করে সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান বলেন, "রাজপথে আন্দোলন গড়ে তোলা সম্ভব হলে শেষ পর্যন্ত সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে।" এর আগে গত ১৫ ফেব্র"য়ারি বিশেষ কমিটির বৈঠক শেষে সুরঞ্জিত জানিয়েছিলেন, সংবিধানে বিসমিল