২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা আটক

বরিশাল নগরীতে ধর্ষণের অভিযোগে ঝালকাঠির এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

বরিশাল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে ধর্ষণের অভিযোগে ঝালকাঠির এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এছাড়া অভিযুক্ত এক ছাত্রলীগ নেতা পালিয়ে গেছেন বলেও জানান নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী। শুক্রবার বিকালে নগরীর গোরস্থান রোডের ধোপাবাড়ীর মোড়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. জামাল হোসেন (৩৫) নলছিটির দপদপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এলকার প্রয়াত সেকান্দার আলীর ছেলে। তিনি আরো বলেন, পালিয়ে যাওয়া মো. খায়রুল (৩৫) নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক। নলছিটির খালেক হাওলাদারের ছেলে। গৃহবধুর স্বামী মনির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামাল ও খাইরুল তার স্ত্রীকে প্রায়ই মোবাইল ফোনে উত্ত্যক্ত করতো। ঠিকাদারী কাজের কারণে বাসার বাইরে থাকায় বাসায় তার স্ত্রী একা ছিলেন। স্ত্রীর বরাত েিদয়ে তিনি আরো বলেন, তাকে খুঁজতে যাওয়ার নাম করে জামাল ও খায়রুল ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে। তিনি আরো জানান, তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জামালকে আটক করে পুলিশে খবর দেয়। কোতয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে জামালকে আটক করেছে। জামাল ও খায়রুল ওই গৃহবধূকে ধর্ষণ করেছে বলে জানিয়েছেন।" এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.