ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাড়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে সবাইকে এর প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সভায় তিনি এ আহ্বান জানান।
বর্তমান সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "এ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। কেবল তাই নয়, সরকার পদে পদে দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছে।"
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে। এতে বৌদ্ধ স
bdnews24