২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে হামলায় চেয়ারম্যান প্রার্থী ছেলেসহ আহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী ও তার দুই ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

কুড়িগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী ও তার দুই ছেলে। আহতরা হলেন- নূরুল হুদা আকন্দ এবং তার ছেলে আমিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। সোমবার মধ্যরাতে শৌলমারীর বড়াইকান্দি বাজারের জামাল ডিলারের বাড়িতে তাদের ওপর হামলা হয়। পুলিশ বলছে, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জানায়, নূরুল হুদা নির্বাচনী প্রচারে ওই বাড়িতে গেলে অন্য প্রার্থী আব্দুল করিম মাস্টারের সমর্থকরা ওই বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়। ওই সময় আমিরুল ও জাহাঙ্গীরও আহত হন। তিন জনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নূরুল হুদা মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়া হয়। তাতে রাজি না হলে তার ওপর হামলা চালায় করিম মাস্টারের সমর্থকরা। তিনি জানান, এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ বিষয়ে রৌমারী থানার ওসি হরেশ্বর রায় বলেন, সংঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.