সিলেট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরতলীর ইসলামপুরের শ্যামলী আবাসিক এলাকায় এক যুবলীগকর্মী খুন হয়েছেন।
রাত সাড়ে ১১টার দিকে আব্দুল মান্নান (৩০) নামের ওই ব্যক্তির লাশ তার বাড়ির সামনে ফেলে যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
কোতয়ালি থানার ওসি খন্দাকর নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা তাকে খুন করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, আব্দুল মান্নান মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সে কারণে হয়তো এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৬ ঘ.
bdnews24