২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগ পৌরসভা মেয়র আবু জাফর টিপু

নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু জাফর টিপু মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

নোয়াখালী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু জাফর টিপু মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার সারাদিন ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা বজলুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী দোয়াত কলম প্রতীক নিয়ে আবু জাফর টিপু পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিভিশন প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত ফারুক বাবুল পেয়েছেন ২ হাজার ৪০০ ভোট। সেনাবাগ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে মোট ভোটার হচ্ছেন ১০ হাজার ১১৯ জন। গত ১৮ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, কেন্দ্র দখল, ব্যালট ও বাক্স ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় নির্বাচন কমিশন নয়টি কেন্দ্রের সবকয়টির ভোটগ্রহণ স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.