২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ১১

নয়া পল্টনে বিএনপির সমাবেশে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১জন আহত হয়েছে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপির সমাবেশে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১জন আহত হয়েছে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতারা নেমে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু সামনে বসা নিয়ে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় নেতা-কর্মীরা নিজেদের ব্যানারের বাঁশ ও লাঠি খুলে নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে একজন আলোকচিত্র সাংবাদিক, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, ছাত্রদলের ইসহাক সরকারসহ ১১ জন কর্মী আহত হয়। পরে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সপুকে ডেকে পাঠালে তিনি এ্যানির কাছে দুঃখ প্রকাশ করেন। পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এইচএ/২০৩৩ ঘ.