ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সোমবার বিকালে ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে বিএনপি। রাজধানীর সমাবেশ হবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে এ কর্মসূচি পালন হচ্ছে। নয়া পল্টনে সমাবেশ হবে বিকাল ৩টায়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দেশ পরিচালনায় ব্যর্থ- এ দাবি করে ফেব্র"য়ারি মাস থেকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলে আসছে প্রধান বিরোধী দল।
২০১১ সালের ২৫ ফেব্র"য়ারি খালেদা জিয়া প্রথম সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি আনুষ্ঠানিকভাবে জানান। এরপর ১৫ মার্চ জাতীয় সংসদেও একই দাবি তুলে ধরেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৪৫ ঘ.
bdnews24