২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এর সভাপতি মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার গ্রহণের পর এ পর্যন্ত বগুড়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নওগাঁ জেলা বিএনপির নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন দেন। এসব জেলায় বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দলের কারণে দীর্ঘদিন নতুন কমিটি করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.