ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিরোধী দলের অপপ্রচার এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র' বন্ধে আগামী ৫ মে থেকে ঢাকার ১৬টি সংসদীয় আসনে জনসভা করবে মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে থানা ও ওয়ার্ড পর্যায়েও সমাবেশ করা হবে।
এ কর্মসূচি অনুযায়ী, ৫ মে ঢাকা-১৪ আসনে, ৬ মে ঢাকা-৫ আসনে, ৭ মে ঢাকা-৮, ৮ মে ঢাকা-১১, ১০ মে ঢাকা-১৭, ১১ মে ঢাকা-৪, ১২ মে ঢাকা-৬, ১৩ মে ঢাকা-১৬, ১৪ মে ঢাকা-৯, ১৫ মে ঢাকা-১৫, ১৬ মে ঢাকা-১৩, ১৭ মে ঢাকা-৮, ১৮ মে ঢাকা-১২, ১৯ মে ঢাকা-১৮, ২০ মে ঢাকা-১০ এবং ২১ মে ঢাকা-২ আসনে জনসভা হবে।
মায়া বলেন, "বিরোধী পক্ষ যেভাবে চক্রান্ত শুরু করেছে, তাতে বসে থাকার সময় আমাদের হাতে নেই।"
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এ সভায় সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩২৭ ঘ.
bdnews24