ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দায়ের করা দুমামলায় সোমবার আদেশ হয়নি।
এদিন এ দুমামলায় আদেশ দেওয়ার কথা থাকলেও মূল বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক ঢাকার মহানগর হাকিম তানভীর আহমেদ আদেশের জন্য আগামী ২ মে তারিখ রাখেন।
গত ৩১ মার্চ রাষ্ট্রদ্রোহ, হুমকি ও মানহানির অভিযোগে দায়ের করা এ দুমামলায় একটিতে প্রথমে সমন ও অন্যটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও দুই ঘণ্টার মাথায় দুমামলারই আদেশ পরিবর্তন করেছিলেন বিচারক।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দুটি করেন সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ জিয়াউল হাসান এবং বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ।
মহানগর হাকিম হারুন অর রশিদ বাদি জিয়াউল হাসানের মামলায় সমন এবং বাদি এ বি সিদ্দিকীর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
পরে দুআদেশই পরিবর্তন করে ২৫ এপ্রিল তারিখে দুমামলাতেই আদেশের জন্য দিন ধার্য করেন একই বিচারক।
দুমামলাতেই প্রকাশ্য এজলাসে বিচারক সমন ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন।
এ ব্যাপারে বাদি জিয়াউল হাসানের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি শেখ হেমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, প্রকাশ্য আদালতে ঘোষণা করা আদেশ পরিবর্তন করা হলো । আমি বিভিন্ন টেলিভিশনেও সমনের আদেশের বিষয়টি বলেছি।
জিয়াউল হাসানের মামলায় আরো একজনকে আসামি করা হয়। এবি সিদ্দিকীর মামলায় শুধুম ফজলুল হক আমিনীকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/পিডি/১৮২৭ ঘ.
bdnews24