২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপির বাজেট পূরণের সম্পদ স্বল্পতায় দীপু মনির উদ্বেগ

জাতিসংঘের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাৎসরিক বাজেটের চাহিদা পূরণের উৎস কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাৎসরিক বাজেটের চাহিদা পূরণের উৎস কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা (ওইসিডি) অন্তর্ভুক্ত দেশগুলোর দাপ্তরিক উন্নয়ন সহযোগিতা (ওডিএ) প্রতিশ্র"তি পূরণে মোট দেশজ আয়ের শূন্য দশমিক সাত শতাংশ কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। দীপু মনির মতে, এর মাধ্যমেই বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন সম্ভব। রোববার বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার দেখা করতে এলে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ আসার আগে ওয়াকার কিরগিজস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এদিকে, কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্র"পের (সিএমএজি) বৈঠকে যোগ দিতে ২৬ এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী। ২৭ ও ২ এপ্রিল সেখানে বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ঘানা, জ্যামাইকা, মালদ্বীপ, নামিবিয়া, নিউজিল্যান্ড, ভানুয়াতু, ত্রিনিদাদ ও টোবাগো সিএমএজির সদস্য দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এএল/২২১০ ঘ.