২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪৪ ধারা জারি

স্কুলের অনুষ্ঠানের স্থানে যুবলীগ পাল্টা সভা ডাকায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

নোয়াখালী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলের অনুষ্ঠানের স্থানে যুবলীগ পাল্টা সভা ডাকায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। শনিবার উপজেলার নদনা ক্যামব্রিজ জুনিয়র মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল। ওইস্থানে যুবলীগ পাল্টা আলোচনা সভার ঘোষণা দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার স্থলে অন্য একটি পক্ষ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফুর রহমান জানান, প্রায় একমাস আগে তারা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে প্রস্তুতি নিতে থাকেন। এ লক্ষ্যে শুক্রবার সকাল থেকে স্কুলের মাঠে মঞ্চ তৈরির কাজও শুরু হয়। এ ব্যপারে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের স্থলে যুবলীগ পাল্টা আলোচনা সভার ঘোষণা দিয়ে মাইকিং করায় সেখানকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর থেকে স্কুল আঙ্গিনায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.