২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা ইজ্জত উল্লাহ গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহকে ফরিদপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ফরিদপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহকে ফরিদপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরতলীর বায়তুল আমান এলাকার আরামবাগ রেস্ট হাউস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকালে তাকে ফরিদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। ওই সময় তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কর্মকার জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবদন করেন। সুনীল কর্মকার বলেন, অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত সন্দেহে ইজ্জত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আটক এই জামায়ত নেতা বর্তমানে থানায় রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা। এদিকে জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে একটি কর্মশালায় যোগ দিতে ইজ্জত উল্লাহ ফরিদপুর এসেছিলেন। বিজ্ঞপ্তিতে তার মুক্তি দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫২ ঘ.