২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের ঘটনা ৫ কমিটি তদন্ত করছে: টুকু

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের ঘটনা তদন্তে পাঁচটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের ঘটনা তদন্তে পাঁচটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বৃহস্পতিবার সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে লিমনের বিষয়টি তদন্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, "যেখানে ঘটনা ঘটেছে সেখানকার স্থানীয় র‌্যাব, র‌্যাব সদর দপ্তর, অস্ত্র ব্যবহার কীভাবে হয়েছিলো, হাইকোর্টের রুল এবং মামলা- এ নিয়ে পাঁচটি কমিটি তদন্ত করছে।" প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তদন্ত করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "আইনের উর্ধে