২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন নোয়াখালীর ডিসি, এসপিকে প্রত্যাহারের নির্দেশনা

নেয়াখালী সদরের পৌরসভা নির্বাচনে কর্তব্যে অবহেলার কারণে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেয়াখালী সদরের পৌরসভা নির্বাচনে কর্তব্যে অবহেলার কারণে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয়ের (পল্লী) জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানুয়ারিতে পৌর নির্বাচনের সময় নেয়াখালী সদরে ব্যালট ছিনতাই ও নির্বাচনী কর্মকর্তাদের মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তের পর ইসি এ সিদ্ধান্ত নেয়।" ইসির নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানান তিনি। আব্দুল বাতেন জানান, নোয়াখালী সদরসহ নির্বাচনী সহিংসতায় স্থগিত হওয়া পাঁচ পৌরসভার ১৯টি কেন্দ্রের ভোট আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে নোয়াখালী সদরের ১৪টি, ঘাটাইলের একটি, কুমিল্লার লাঙ্গলকোটের একটি, হবিগঞ্জের একটি ও ফেনী সদরের দুটি কেন্দ্র রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, গত ১৮ জানুয়ারি পৌর নির্বাচনে গোলোযোগের কারনে নোয়াখালী সদরের ২৫টি কেন্দ্রের মধ্যে ১৪টির ভোট স্থগিত করা হয়। এসব কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২০৫৩ ঘ.