২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে রোকন উদ্দিন মাহমুদ

বর্তমান তত্ত্বাবধায়ক ব্যবস্থার চেয়ে গ্রহণযোগ্য কোনো পদ্ধতি যতোদিন পাওয়া না যাচ্ছে, ততোদিন এ ব্যবস্থা চলা উচিত বলে মনে করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক ব্যবস্থার চেয়ে গ্রহণযোগ্য কোনো পদ্ধতি যতোদিন পাওয়া না যাচ্ছে, ততোদিন এ ব্যবস্থা চলা উচিত বলে মনে করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সংবিধানের ত্রোয়োদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে শুনানিতে রোববার অ্যামিকাস কিউরি হিসাবে দেওয়া বক্তব্যে তিনি এ মত প্রকাশ বলেন। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে রোকন উদ্দিন মাহমুদ বলেন, "শাহাবুদ্দিন সাহেবের দৃষ্টান্ত থেকেই পরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আনা হয়। তিনি প্রধান বিচারপতির পদ থেকে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আবারও পদে ফিরতে পারলে সাবেক প্রধান বিচারপতিরা কেন এ দায়িত্ব নিতে পারবেন না?" "এ ব্যবস্থার চেয়ে ভালো আর কোনো সমাধান না পাওয়া যাওয়ায় এ ব্যবস্থা এসেছে," যোগ করেন তিনি। রোকন উদ্দিন মাহমুদ বলেন, "এই রাষ্ট্রের মালিক জনগণ। তাদের ইচ্ছাতেই ১৯৯৬ সালে এ ব্যবস্থা এসেছে। পরে জনগণই একজন সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা হতে বাধা দেয়। দুটি বিষয়ই দৃষ্টান্ত হয়ে আছে। জনগণের ইচ্ছাতেই সব হয়েছে।" তাই এ ব্যবস্থাকে অসাংবিধানিক বলার সুযোগ নেই বলে মত প্রকাশ করেন রোকন। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। তৎকালীন বিএনপি সরকারের অধীনে বিরোধী দলগুলো নির্বাচন না করতে চাওয়ায় অন্তর্বর্তীকালীন এ সরকার পদ্ধতি আসে। রোকন উদ্দিন মাহমুদ, "এটা কোনভাবেই বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ