ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় মুফতি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত। অন্য একটি মামলায় তাকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার দুটি মামলাই দায়ের করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। দুই মামলায়ই আদেশ দেন মহানগর হাকিম হারুন অর রশীদ।
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে চারদলীয় জোট শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মামলা দুটি হয়।
একটি মামলা করেছেন সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ জিয়াউল হাসান।
এ মামলায় আমিনীসহ দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এ মামলায় তাদের আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন হাকিম।
মামলার অন্য বিবাদি হলেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াছেল।
আরজিতে বলা হয়েছে, নারী নীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আমিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের কথা বলেছেন, যা রাষ্ট্রদ্রোহমূলক।
গত ২১ মার্চ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ছাত্র মোর্চা আয়েজিত একটি আলোচনা সভায় অংশ নেন আমিনী।
'সঙ্কটে ইসলাম ও ছাত্র সমাজের ভূমিকা' শীর্ষক ওই সভায় আমিনী 'শেখ হাসিনাশূন্য হবে দেশ' এ হুমকি দেন বলে অভিযোগ করা হয় মামলায়।
মামলায় তিন সাংবাদিক ও তিন আইনজীবীকে সাক্ষী করা হয়েছে।
মানহানির মামলাটি করেছেন 'জননেত্রী পরিষদ'র সভাপতি এবি সিদ্দিকী।
গত ১৮ ও ২৫ মার্চ মুক্তাঙ্গনে আমিনীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ মামলা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিয়েছেন আমিনী। যাতে জননেত্রী পরিষদের সভাপতি হিসেবে বাদির সম্মান ক্ষুণ
bdnews24