২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে দুই জেএমবি সদস্য আটক

বান্দরবানের থানচি উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বান্দরবান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচি উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন- সামিন মাহাফুজ (৩৫) ও মো. ইসমাইল হোসেন (৩৬)। মঙ্গলবার ভোররাতে উপজেলার কলাইপাড়া এলাকা থেকে বাংলাদেশ বর্ডার গার্ডস (বিজিবি) সদস্যদের সহায়তায় পুলিশ তাদের আটক করে। বান্দরবান জেলার পুলিশ সুপার মো. কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানচি উপজেলায় জঙ্গি আস্তানা তৈরির উদ্দেশে আটক জেএমবি সদস্যরা ওই দুর্গম পাহাড়ে অবস্থান করছিলো।" সোমবার একজন আদিবসী নারী জঙ্গিদের অবস্থান টের পেয়ে পুলিশ ও বিজিবিকে খবর দিলে সেখানে অভিযান চালানো হয় বলে জানান তিনি। পুলিশ সুপার বলেন, আটক দুজনের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জেলা সদরে নিয়ে গোয়েন্দা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/জেকে/১৬৪১ ঘ.