২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলার সুন্দরবন ইউনিয়নে ভোটের আগে অস্ত্র উদ্ধার

ইউনিয়ন পরিষদ নির্বাচনের একদিন আগে বাগেরহাট জেলার মংলা উপজেলায় আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

বাগেরহাট, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনের একদিন আগে বাগেরহাট জেলার মংলা উপজেলায় আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গর্ত থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নসহ ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। র‌্যাব-৬ এর সহ-অধিনায়ক মেজর শেখ মো. বদরুদ্দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেউ এসব অস্ত্র মজুদ করেছিল বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। আটক আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দু'টি দেশি বন্দুক, একটি বিদেশি বন্দুক, চার রাউণ্ড গুলি, চারটি হাত বোমা, একটি রাম দা ও কয়েকটি লাঠি। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক মংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) খন্দকার রফিকুল ইসলাম জানান, নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে প্রায় এক হাজার দুই শত পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচন চলাকালে র‌্যাবের টহল দল এবং কয়েকজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩৬ ঘ.