২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হামলায় যুবদল নেতা আহত

অভ্যন্তরীণ কোন্দলের জেরে নওগাঁর মান্দা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

নওগাঁ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জেরে নওগাঁর মান্দা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলা সদরে জনতা ব্যাংকের সামনে তার উপর হামলা চালানো হয়। আহত লুৎফর রহমানকে (৩৬) প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লুৎফর গনেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। সাতবাড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। লুৎফরের পরিবারের সদস্যরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে লুৎফর জনতা ব্যাংকে যান। ব্যাংকের প্রবেশ পথে ৪/৫ জন তরুণ তাকে লাঠিসোটা দিয়ে প্রচণ্ড মারধর করে রক্তাত জখম করে। লুৎফরের ছোটভাই তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষ একটি গ্র"পরে সমর্থকরা এ হামলা চালায়। তারা তার কাছ থেকে নগদ ৭ লাখ ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ ব্যাপারে মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকরামুল বারী টিপু বলেন, বিএনপির নামধারী কতিপয় সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। তারা বিএনপির সুস্থ রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছে। মান্দা উপজেলা বিএনপি সভাপতি মোকলেছুর রহমান লুৎফরকে মারধরের কথা স্বীকার করে বলেন, সেখানে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনার কথা তিনি শোনেননি। মান্দা থানার ওসি একেএম খালেকুজ্জামান মারধরের ঘটনা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.