২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কর্মসূচি হবে প্রেসক্লাবের সামনে

অনুমতি না মেলায় বৃহস্পতিবার বিকালের বিক্ষোভ সমাবেশ মুক্তাঙ্গনের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি না মেলায় বৃহস্পতিবার বিকালের বিক্ষোভ সমাবেশ মুক্তাঙ্গনের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে করবে বিএনপি। কর্নেল তাহেরের কথিত বিচার নিয়ে হাইকোর্টের রায়ে জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছে তারা। বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তাই প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে। ঢাকার পাশাপাশি সারাদেশে জেলা সদরে সমাবেশ হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। মঙ্গলবার হাইকোর্টের রায় দেওয়ার পরদিনই বিএনপির সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। গত শতকের '৭০ এর দশকে সামরিক আদালতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের গোপন বিচার অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। আদালত বলেছে, জিয়াউর রহমানের পরিকল্পনায় বিচারের নামে কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিলো। বিএনপির অভিযোগ, হাইকোর্টের ওই রায় উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ