২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা রফিকুল জামিনে মুক্ত

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসমালম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের কাগজপত্র পৌঁছানোর পর রাত সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলামকে মুক্তি দেওয়া হয়।" ঢাকা মহানগর জামায়াতের নেতা-কর্মীরা কারা ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত বছরের ২৫ অগাস্ট মাওলানা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাসহ বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সবগুলো মামলায় জামিন পাওয়ার পর গত ৩ ডিসেম্বর তাকে মুক্তি দেওয়া হলেও কারাফটক থেকেই তাকে আবারো গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩৪৩ ঘ.