২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আ. লীগে গণপদত্যাগ

সভাপতি ও সাধারণ সম্পদকের বিরুদ্ধে অনাস্থা এনে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের ৭৩ জন সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

সিরাজগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভাপতি ও সাধারণ সম্পদকের বিরুদ্ধে অনাস্থা এনে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের ৭৩ জন সদস্য। রোববার তারা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়ে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অচিরেই ইউনিয়ন শাখাও ওই কমিটি বিলুপ্ত করা হবে। পদত্যাগীরা ইউনিয়ন শাখার সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। এ বিষয়ে তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ৬৫ সদস্যের ওই ইউনিয়ন কমিটির সদস্যদের মধ্যে বেশিরভাগই পদত্যাগ করায় ওই কমিটি কার্যকারিতা হারিয়ে ফেলেছে বলে জানান সদর উপজেলা সাধারণ সম্পাদক সাত্তার শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.