রংপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার উপস্থিতিতে হট্টগোল করেছে আওয়ামী লীগের জেলা দু'পক্ষ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি হলের নামফলক উন্মোচনে বুধবার রংপুর যান উপদেষ্টা আলাউদ্দিন আহম্মেদ। বুধবার রাত সোয়া ১০টার সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিবদমান দুপক্ষ।
কেন্দ্র থেকে করে দেওয়া জেলা ও মহানগর কমিটিতে স্থান না পাওয়া ও 'উপযুক্ত মূল্যায়ন না হওয়া' নেতাদের করা পৃথক জেলা ও মহানগর কমিটির নেতারা পরস্পর হট্টগোল ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
জেলা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় এক পক্ষ নবগঠিত রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবি জানান। তারা কমিটির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন।
২০০৬ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। কিন্তু কাউন্সিল অধিবেশনে অভ্যন্তরীণ কোন্দলের কারণে কমিটি গঠন করতে না পেরে কেন্দ্রীয় নেতারা তখন ঢাকায় ফিরে যান।
তারপর থেকেই জেলা আওয়ামী লীগ কমিটিবিহীন অবস্থায় ছিলো।
গত ২৩ ফেব্র"য়ারি কেন্দ্র থেকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করে পাঠানো হয়।
কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই কমিটিতে স্থান না পাওয়া ও 'উপযুক্ত মূল্যায়ন না হওয়া' নেতারা জেলা ও মহানগর কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।
২৭ ফেব্র"য়ারি এসব আওয়ামীগ নেতারা একত্রিত হয়ে পৃথক জেলা ও মহানগর কমিটি গঠন ঘোষণা করে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বুধবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দু'টি নবনির্মিত হলের নামফলক উন্মোচন করতে রংপুরে আসেন। তখন সার্কিট হাউজে উভয় পক্ষের লোকজন ফুল নিয়ে তাকে স্বাগত জানাতে আসে।
এ সময়ই দু'পক্ষের নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি, হৈচৈ ও গালাগালি শুরু করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহাম্মেদের হাতে থাকা ফুলের তোড়া কেড়ে নিয়ে ছিড়ে ফেলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
এ সময় উপদেষ্টা দু'পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও তারা একে অপরের বিরুদ্ধে তেড়ে যায় এবং গালাগালি করতে থাকে।
এ সময় উপদেষ্টাকে অসহায়ের মতো নীরবে বসে থাকতে দেখা যায়।
এক পর্যায়ে উপদেষ্টা উভয় পক্ষকে নিজেদের বক্তব্য তুলে ধরতে বলেন।
তখন 'ত্যাগী ও উপযুক্ত স্থান না পাওয়া'দের করা জেলা কমিটির সভাপতি ইলিয়াছ আহাম্মেদ অভিযোগ করেন, স
bdnews24