রাঙামাটি, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া জাতীয় সংসদে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমাকে ঘিরে যে বক্তব্য রেখেছেন তা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)।
পিসিজেএসএস-এর পক্ষ থেকে খালেদা জিয়ার এই বক্তব্যের অংশ কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের কাছে দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার পিসিজেএসএস-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে শান্তিপূর্ণভাবে সমাধানে চুক্তিতে স্বাক্ষরকারী সন্তু লারমা তথা পার্বত্য অঞ্চলের অধিবাসীদের বিরুদ্ধে খালেদা জিয়ার এই বক্তব্য বিভ্রান্তিকর ও সা
bdnews24