২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন নির্বাচন কমিশনের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন কিংবা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

মেহেরপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন কিংবা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। তিনি বলেন, একমাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে এই সমস্যার সমাধান দিতে। বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সিইসি মঙ্গলবার রাতে মেহেরপুর পৌঁছান। বুধবার সকালে তিনি মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। সিইসি বলেন, "কাজ করার ক্ষেত্রে এ পর্যন্ত যতটুকু স্বাধীনতা পেয়েছি তা অনেক।" তিনি বলেন, "নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নেই। সেক্ষেত্রে নির্বাচন এলে শিক্ষক, প্রশাসন ও পুলিশের উপরই বেশি নির্ভরশীল হতে হয়।" সিইসি সারাদেশে সার্ভার স্টেশন স্থাপনে জেলা প্রশাসকদের আরো সহযোগিতার আহ্বান জানান। এসময় সেখানে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ ১৯৫৩ ঘ.