২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: বরগুনায় মনোনয়নপত্র দাখিল

বরগুনা জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

বরগুনা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। শনিবার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯০ জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ৩৮৫ জন ও সাধারণ আসনে সদস্য পদে ১ হাজার ৩৬২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে। জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৯ ও ৩১ মার্চ এবং ৩ এপ্রিল তিন দফায় জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার মোট ৪২টির মধ্যে ৩৫টি ইউনিয়নের নির্বাচন হচ্ছে। বাকিগুলোর নির্বাচন পরে অনুষ্ঠিত হবে। তিনি জানান, ৬-৭ মার্চ মনোনয়ন পত্র বাছাই হবে। ১৩-১৮ মার্চ প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন। বরগুনা সদর : বরগুনা সদর উপজেলার দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আমতলী : আমতলী উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য পদে ২৮৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বামনা : বামনা উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ১৫৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বেতাগী : বেতাগী উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৫ জন এবং সাধারণ সদস্য পদে ২৫৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পাথরঘাটা : পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৩ জন এবং সাধারণ সদস্য পদে ২১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। স