২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্বকাপের পর মিশর-তিউনেসিয়ার মতো আন্দোলন'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, বিশ্বকাপ ক্রিকেটের পর মিশর-তিউনেসিয়ার মতো রাজপথ দখল করে লাগাতার আন্দোলনের মাধ্যমে বর্তমান 'স্বৈরাচার' সরকারের পতন ঘটনো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

রংপুর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, বিশ্বকাপ ক্রিকেটের পর মিশর-তিউনেসিয়ার মতো রাজপথ দখল করে লাগাতার আন্দোলনের মাধ্যমে বর্তমান 'স্বৈরাচার' সরকারের পতন ঘটনো হবে। শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয়তাবাদী যুবদল রংপুর বিভাগের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, "শেখ হাসিনা আর মন্ত্রিসভার সদস্যরা- আপনারা প্রস্তুত থাকুন। আগাম টিকেট কেটে রাখুন। আপনাদের দিন শেষ। জনগণ এবার লালকার্ড দেখিয়ে আড়িয়ল বিলের মতোঝেটিয়ে বিতারিত করবে আপনাদের।" বর্তমান সরকারকে সব ক্ষেত্রে ব্যর্থ আখ্যায়িত করে এই বিএনপি নেতা বলেন, "দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। মানুষ দুই বেলা খেতে পারে না । সরকার ১০ টাকা দরে চাল, বিনামূল্যে সার আর ঘরে ঘরে চাকরি দেওয়ার নামে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। অযোগ্য ব্যার্থ এ সরকারের ক্ষমতার থাকার কোনো অধিকার নেই।" বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর যুবদলের নেতা-কর্মীদের সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বলেন, "সারা বিশ্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য গণজোয়ার শুরু হয়েছে। এ দেশের জনগণও এবার এ সরকারকে বিতাড়িত করে ছাড়বে।" মহাসমাবেশে অন্যদের মধ্যে বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল ও রংপুর জেলা যুবদলের সভাপতি রইছ আহাম্মেদ বক্তব্য রাখেন। রংপুর বিভাগের অধীন ৮ জেলার যুবদল নেতা-কর্মীরা এ মহাসমাবেশে যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০১ ঘ.