ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ওয়াক আউট করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে অধিবেশন থেকে ওয়াক আউট করেন তিনি। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
৭টা ১৪ মিনিটে পয়েন্ট অব অর্ডার চান ফজলুল আজিম। অধিবেশনের সভাপতি তাতে সাড়া না দেওয়ায় প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন তিনি।
বিরোধী দলের অনুপস্থিতিতে চলতি অধিবেশনে এই প্রথম ওয়াক আউটের ঘটনা ঘটলো।
নবম সংসদ নির্বাচনে চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলেও পরে তিনজন আওয়ামী লীগে যোগ দেন। নোয়াখালী-৬ আসনের মোহাম্মদ ফজলুল আজিম এ সংসদে একমাত্র স্বতন্ত্র সাংসদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24