২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: তিরস্কারের পর তদন্তের সময় বৃদ্ধি

১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় এক মাসের বেশি বাড়িয়েছে আদালত। বারবার সময় বাড়ানোর আবেদন করায় এর আগে তদন্ত কর্মকর্তাকে তিরস্কার করেছিলো আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় এক মাসের বেশি বাড়িয়েছে আদালত। বারবার সময় বাড়ানোর আবেদন করায় এর আগে তদন্ত কর্মকর্তাকে তিরস্কার করেছিলো আদালত। আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদালত বলেছে, ২৩ ফেব্র"য়ারি থেকেই বর্ধিত সময় কার্যকর হবে। বৃহস্পতিবার অধিকতর তদন্তে সময় বাড়ানোর আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সত্যতা নিশ্চিত করেছেন। রোববার তদন্তের মেয়াদ পুনরায় ৯০ দিন বাড়ানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী। বারবার সময় বাড়ানোর আবেদন করায় মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানিতে মনিরুজ্জামানকে তিরষ্কার করে আদালত। বুধবার মামলা সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর বৃহস্পতিবার আদেশ দেয় আদালত। ২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের জন্য মামলার আইও পরিবর্তনের নির্দেশ দেয়। ওইসময় মনিরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর ১১ দফায় অধিকতর তদন্তের জন্য সময় নিয়েছেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/১৯১০ ঘ.