বরিশাল, ১৭ ফেব্র"য়ারী (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম বৃহস্পতিবার এই কমিটি অনুমোদন করেন।
মাসুদ হাসান মামুনকে জেলার এবং খন্দকার আবুল হাসান লিমনকে মহানগর আহবায়ক করে এই দুটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক করা হয়েছে দুজনকে। এরা হলেন- মো. তসলিমউদ্দিন ও নূরুল আমিন কয়েস।
যুগ্ন আহবায়ক হলেন- যথাক্রমে হাফিজ আহমেদ বাবলু, জাহিদুল ইসলাম সমির, খান মো. আনোয়ার, মাওলা রাব্বী শামিম, খন্দকার মামুন, আ ফ ম শামছুজ্জোহা আজাদ, নাজমুল হাসান ছবির, আরিফুর রহমান মুন্না, মো. হাবিবউল্যাহ, আজিজুর রহমান ভূঁইয়া মামুন, মাহফুজুল আলম মিঠু, রাশেদুজ্জামান রাশেদ, সাইফুল ইসলাম সুজন ও আসাদুজ্জামান লাভলু।
মহানগর কমিটিতে দুই জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক হলেন- আফরোজা খানম নাসরিন ও মাজহারুল ইসলাম জাহান।
যুগ্ন আহবায়ক হলেন - আমিনুল ইসলাম লিপন, মশিউর আলম মঞ্জু, আনিসুর রহমান আনিস, মিজানুর রহমান পলাশ, ফিরোজ আল আমিন পলাশ, আরিফুল ইসলাম জনি, এ কে এম ফজলুল বারী চয়ন, তরিকুল ইসলাম শাহিন, রিয়াজুর রহমান রিয়াজ, মেহেদি হাসান সোহেল, জাবের আব্দুল্লাহ সাদী, রেজাউল কবির রনি, ইয়াসিন আরাফাত মিন্টু, আশরাফুজ্জামান রাকিব ও মঞ্জুরুল ইসলাম মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24