২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি'র ৪ সদস্যের যাবজ্জীবন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির আলী এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো আট সদস্যকে খালাস দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৪১১ ঘ.