ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।
বুধবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "দেশে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত না করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের কাছে কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন।"
বিদ্যুতের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়ার দাবিও জানান তিনি।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ট্রাস্ট মিডিয়া লিমিটেড নামে একটি সংগঠনের উদ্যোগে এই আলোচনা 'জাতীয় অর্থনীতির সুষম বণ্টন বেকাত্ম নিরসনে সমবায়ের ভূমিকা ও জাতীয়তাবাদী শক্তির করণীয়' শীর্র্ষক আলোচনা সভায় এ দাবি জানান খোন্দকার দেলোয়ার।
তিনি অভিযোগ করেন, সারাদেশে বুধবার দলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীনরা হামলা চালিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেন। প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম অন্তর্বতী সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত দাম ১ ফেব্র"য়ারি থেকে কার্যকর হবে।
বিদ্যুতের দাম বৃদ্ধি সমালোচনা করে দেলোয়ার বলেন, "এর ফলে শিল্পকারখানা বন্ধ হয়ে যাবে। শিল্পের উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে।"
তার অভিযোগ, বিনাটেণ্ডারে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করার নামে নিজ দলের লোকজনকে হাজার হাজার টাকা হাতিয়ে নিতে দিতেই সরকার সংসদে বিদ্যুৎ প্রকল্প স্থাপনে দুর্নীতির দায়মুক্তি বিল পাস করেছে। সেই যোগসূত্রে এখন বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
সোমবারের হরতালে পুলিশি হামলা প্রতিবাদে জেলা ও থানা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি বানচালের জন্য সরকারকে অভিযুক্ত করে দেলোয়ার বলেন, "বিভিন্ন জেলায় পুলিশ ও সরকারি দলের ক্যাডাররা আমাদের কর্মসূচিতে হামলা চালিয়ে অনেকে জখম করেছে। তারা বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি সৃষ্টি করে ১৪৪ ধারারও জারি করে সমাবেশ পণ্ড করেছে।"
বুধবার জেলা ও থানা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিলো। এর আগের দিন ঢাকায় বিক্ষোভ সমাবেশে হয়।
এলবার্ট পি কস্টার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জামায়াতের মহানগর ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৪৫ ঘ.
bdnews24