২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থিত ওয়ার্ড কমিশনার গ্রেপ্তার

সোমবারের হরতালে রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় ৬৯ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত ওয়ার্ড কমিশনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের হরতালে রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় ৬৯ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত ওয়ার্ড কমিশনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুরান ঢাকার নাজিরাবাজার এলাকা থেকে ওয়ার্ড কমিশনার মো. মোহন মিয়াকে গ্রেপ্তার করা হয়। বংশাল থানার ওসি মো. জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি বংশালে বাস পোড়ানোর মামলার আসামি। গতকাল [সোমবার] গাড়ি পোড়ানোর পর তানজিল পরিবহনের চালক খলিল হাওলাদার ১০/১২ অজ্ঞাতকে আসামি করে বংশাল থানায় মামলা করেন।" সোমবার বিএনপির ডাকা হরতালের সময় বংশালের সুরিটোলা মডেল প্রাইমারি স্কুলের সামনে তানজিল পরিবহনের একটি যাত্রিবাহী বাস পোড়ানো হয়। দেশে নতুন কোনো বিমান বন্দর না করা, পূঁজিবাজার থেকে অর্থ লুণ্ঠনকারীদের বিচার, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। গ্রেপ্তার মোহন মিয়া একইসঙ্গে ৭০ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/পিডি/১৫১৫ ঘ.