২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খ্রিস্টান ওয়েলফেয়ার ট্রাস্ট সংশোধন বিল সংসদে

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত পাঁচ কোটি টাকা করে সংশোধিত খ্রিস্টান রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট (এমেন্ডমেন্ট) এ্যাক্ট-২০১১ বিল উত্থাপন হয়েছে সংসদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত পাঁচ কোটি টাকা করে সংশোধিত খ্রিস্টান রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট (এমেন্ডমেন্ট) এ্যাক্ট-২০১১ বিল উত্থাপন হয়েছে সংসদে। সোমবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাজাহান মিয়া। পরে এটি আরো যাচাই-বাছাই করতে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এক মাসের জন্য পাঠানো হয়। এর আগে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানতের পরিমাণ ছিল এক কোটি টাকা। এরপর ২৭ বছর অতিবাহিত হলেও টাকার পরিমাণ বাড়ানো হয়নি। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে সংশ্লিষ্ট সংশোধনের মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানতের ধার্য করা টাকা কয়েক দফা বাড়ানো হয়েছে। এর মধ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২ কোটির পরিবর্তে ১৬ কোটি ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এক কোটির পরিবর্তে তিন কোটি টাকা করা হয়েছে। এছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানতের টাকার পরিমান ৫ কোটি টাকায় উন্নীত করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩০২ ঘ.