ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে চিকিৎসা শেষে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর গাজীপুর প্রতিনিধি জানান, শনিবার রাত ৮টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স কারাগারে পৌঁছায়।
এর আগে সালাহউদ্দিনের ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সালাহউদ্দিন কাদেরকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
কাশিমপুর কারাগারের কারা-তত্ত্বাবধায়ক টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসা শেষে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ফিরিয়ে আনা হ"েছ।
বুকে ব্যথার কারণে সালাহউদ্দিন কাদেরকে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগে নেওয়া হয়।
মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায় গত ১৬ ডিসেম্বর ভোরে গ্রেপ্তার করা হয় সালাউদ্দিন কাদেরকে।
এরপর তাকে ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ট্রাইব্যুনাল ১৭ জানুয়ারি এক আদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯ এপ্রিল পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জেকে/পিডি/২০০২ ঘ.
bdnews24