২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সংসদে যোগ দেবে, আশা স্পিকারের

বিএনপির ক্রমাগত সংসদ বর্জনের প্রেক্ষাপটে স্পিকার আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন দলটি সংসদের আগামী অধিবেশনে যোগ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ক্রমাগত সংসদ বর্জনের প্রেক্ষাপটে স্পিকার আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন দলটি সংসদের আগামী অধিবেশনে যোগ দেবে। বুধবার নবম সংসদের একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, “প্রধান বিরোধী দল সার্বক্ষণিকভাবে সংসদে থাকলে এ অর্জনের মাত্রা আরো বেশি হতে পারত। আমি আশা করবো প্রধান বিরোধী দল আগামী অধিবেশনে সংসদে যোগ দিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন।” বিরোধী দল সর্ব শেষ সংসদে এসেছিলো গত মার্চ মাসে। গত ২০ অক্টোবর চলতি অধিবেশন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত ১৩ দিন চলে। স্পিকার বলেন, জাতীয় সংসদের এ অধিবেশনটি বছরের শেষ অধিবেশন। আগামী অধিবেশনে বর্তমান সংসদের তিন বছর পূর্ণ হবে উল্লেখ করে স্পিকার বলেন, “তিন বছরে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের জন্য কী করতে পেরেছি এবং কতটুকু করতে পেরেছি তা ভেবে দেখতে হবে।” তিন বছরে সংসদে দেড় শতাধিক আইন প্রণয়ন করা হয়েছে বলে জানান আবদুল হামিদ। বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি ইতোমধ্যে প্রায় ১৩শত বৈঠক করেছে। একাদশ অধিবেশনে যত বিল-প্রশ্নোত্তর স্পিকার জানান, এবারের অধিবেশনে মোট কার্যদিবস ছিল ১৩টি। এ অধিবেশনে ১৫টি বিলের মধ্যে ছয়টি এবং একটি বেসরকারি বিলসহ মোট সাতটি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৯০টি নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশগুলির মধ্যে ১৮টি গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ১২টি সংসদে আলোচিত হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ১৩৮টি। প্রধানমন্ত্রীর জন্য মোট ১৪২টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ৪৭টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য পাওয়া মোট ২৩৪৩টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১০৮৪টি প্রশ্নের জবাব দেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ সাউথ সাউথ পুরস্কারে ভূষিত করায় তাকে অভিনন্দন জ্ঞাপনের জন্য ১৪৭ (প্রস্তাব ও সাধারণ) বিধিতে সংসদে একটি সাধারণ আলোচনা হয় এবং আলোচনা শেষে সর্বসম¥তিক্রমে তা গৃহীত হয়। পরে স্পিকার রাষ্ট্রপতির আদেশটি পড়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩১১ ঘ.