২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপির সংঘর্ষ, আহত ৫

পাবনা শহরে বিএনপির দু’গ্র“পের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

পাবনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরে বিএনপির দু’গ্র“পের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের বাণী বীণা সিনেমা হলের মোড়ে এই সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গোলাগুলিও হয় বলে পুলিশ জানিয়েছে। আহত নাসিমকে (২৭) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। স্থানীয়রা জানান, গত ২৬ নভেম্বর পাবনার দাশুড়িয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পথসভার মঞ্চে ওঠা নিয়ে গোবিন্দা এলাকার বিএনপি নেতা রাজন গ্র“পের সঙ্গে পাবনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক গ্র“পের সমর্থকদের কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাবনা সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, ওই ঘটনার জেরে রাত সাড়ে ৮টার দিকে রাজন গ্র“পের ২৫/৩০ জন সশস্ত্র সমর্থক বাণী বীণা সিনেমা হলের মোড়ে গিয়ে ছাত্রদলকর্মী কাটুকে খুঁজতে থাকে। ওই সময় কাটু ভেবে তারা ছিদ্দিক গ্র“পের নাসিমকে চাপাতি দিয়ে কোপায় ও গুলি করে। এ সময় উভয় গ্র“পের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়। শহরে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি এ এইচ এনায়েত উদ্দিন আরো বলেন, বিএনপির অ্যভন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.