২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৭ জামায়াত-শিবির কর্মী আটক

বাগেরহাটে মিছিলের প্রস্তুতির সময় সাত জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করেও দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

বাগেরহাট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মিছিলের প্রস্তুতির সময় সাত জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করেও দেওয়া হয়। নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে সোমবার জেলা আদালত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে জামায়াতের জেলা আমিরসহ দুই নেতার জামিনে মুক্তির পর তাদের নিয়ে নেতাকর্মীরা আদালতের সামনে খুলনা-বাগেরহাট সড়কে মিছিল করার উদ্যোগ নেন। রোববার বিকালে একটি মিছিল থেকে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছিলো। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শহরের পুরাতন রেল স্টেশন চত্বরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আটককৃতরা প্রস্তুতি নিচ্ছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ বিনা উস্কানিতে দলের নেতা-কর্মীদের আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.