২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত

ইউনিয়ন কমিটি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

লক্ষ্মীপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন কমিটি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। শুক্রবার লতিফপুর গ্রামে এ হামলায় আহত হন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ রাসেল ও সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম বাপ্পি। দু’জনকেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের স্থানীয় কর্মীদের বরাত দিয়ে সদর থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সম্প্রতি চন্দ্রগঞ্জ ইউনিয়ন কমিটি বাতিল করে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নিজে একটি কমিটি ঘোষণা করেন। কিন্তু ছাত্রলীগ সভাপতি মাকছুদ পাটোয়ারী নতুন কমিটিকে বাতিল করে পুরাতন কমিটি বহাল রাখেন। এর জেরে রাব্বানীর সমর্থকরা মাকছুদ পাটোয়ারী গ্রুপের রাসেল ও বাপ্পির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। থানায় এখনো অভিযোগ হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.