২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ গড়তে এক হয়ে কাজ করুন: রাষ্ট্রপতি

ঈদুল আজহা থেকে ত্যাগের শিক্ষা নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা থেকে ত্যাগের শিক্ষা নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ঈদুল আজহা উপলক্ষে সোমবার বঙ্গভবনে বিশিষ্ট জনদের উদ্দেশে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গঠনে ঈদুল আজহার মর্মবাণীতে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি বলেন, ঈদুল আজহা আমাদের অন্যায় ও অনিষ্টকর কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজ জীবনে এ শিক্ষা বাস্তবায়ন সবাইকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্ত্রী ও উপদেষ্টা, বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি বঙ্গবভনে আগত অতিথিদের স্বাগত জানান এবং সবার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬৫০ ঘ.